মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL)

সাতকানিয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া আসরের ইতিহাস, পরিসংখ্যান ও সকল আসরের ফলাফল

টুর্নামেন্ট পরিচিতি

মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন কর্তৃক নিয়মিত আয়োজিত ক্রীড়া আসর

মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) হলো চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত মাদার্শা ইউনিয়নে অনুষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ ক্রীড়া টুর্নামেন্ট। মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রতিবছর বিভিন্ন দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে আসছে।

সূচনালগ্ন

২০১৫ সালের ডিসেম্বর মাসে MPL-এর ১ম আসর সফলভাবে যাত্রা শুরু করে।

খেলার ফরম্যাট

প্রথম ২টি আসর (২০১৫ ও ২০১৬) ফুটবল এবং ২০১৭ সাল থেকে বর্তমান পর্যন্ত ক্রিকেট ফরম্যাটে পরিচালিত হচ্ছে।

এক নজরে সকল আসরের ফলাফল

১ম থেকে চলমান আসর পর্যন্ত চ্যাম্পিয়ন ও রানার্স-আপের রেকর্ড

👉 স্ক্রল করে পুরো টেবিল দেখুন
আসর (সাল) চ্যাম্পিয়ন দল রানার্স-আপ দল অধিনায়ক (চ্যাম্পিয়ন) অধিনায়ক (রানার্স-আপ)
৮ম আসর (২০২৫) মাদার্শা রাইডার্স মাদার্শা রয়্যালস মুবিনুর রহমান দেলোয়ার হোসেন
৭ম আসর (২০২৩) চেয়ারম্যান পাড়া কিংস চেয়ারম্যান পাড়া সিক্সার্স দেলোয়ার হোসেন মুবিনুর রহমান
৬ষ্ঠ আসর (২০২১) চেয়ারম্যান পাড়া রাইডার্স চেয়ারম্যান পাড়া সিক্সার্স আজিজুর রহমান মুবিনুর রহমান
৫ম আসর (২০২০) চেয়ারম্যান পাড়া ওয়ারিয়র্স চেয়ারম্যান পাড়া রাইডার্স আজিজুর রহমান মুবিনুর রহমান
৪র্থ আসর (২০১৮) D দল A দল আজিজুর রহমান সোহেল আলম
৩য় আসর (২০১৭) D দল B দল আজিজুর রহমান সাইফুল আলম
২য় আসর (২০১৬) [ফুটবল] সবুজ দল নীল দল আজিজুর রহমান আবদুর রশিদ
১ম আসর (২০১৫) [ফুটবল] দল-২ দল-১ মিজানুর রহমান আজিজুর রহমান

MPL-এর পটভূমি: সিনিয়র বনাম জুনিয়র সিরিজ

২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রীতি ক্রিকেট আসর

ব্লগে বিস্তারিত পড়ুন

বর্তমান মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL)-এর মূল অনুপ্রেরণা ও ভিত্তিপ্রস্তর ছিল ‘সিনিয়র বনাম জুনিয়র প্রীতি ক্রিকেট সিরিজ’। ২০০৫ সাল থেকে এলাকার সিনিয়র ও জুনিয়রদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই সিরিজটি নিয়মিত অনুষ্ঠিত হতো। ২০১৩ সালের ৩০শে মে সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরিজের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় রোবায়েত হোসেন-এর মৃত্যুর পর সিরিজটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ বিরতি শেষে ২০১৫ সাল থেকে বর্তমান ‘MPL’ নামে নতুন আঙ্গিকে আসরটির পুনর্যাত্রা শুরু হয়।

আসর চ্যাম্পিয়ন (অধিনায়ক) রানার্স-আপ (অধিনায়ক)
১ম আসর আনোয়ার হোসেন রোবায়েত হোসেন
২য় আসর সোহেল আলম রোবায়েত হোসেন
৩য় আসর মুবিনুর রহমান সোহেল আলম
৪র্থ আসর আবদুর রশিদ মুবিনুর রহমান
৫ম আসর আবদুর রশিদ মুবিনুর রহমান
৬ষ্ঠ আসর রোবায়েত হোসেন আবদুর রশিদ