আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য
সংগঠনের স্থায়ী রূপরেখা ও ভবিষ্যৎ দর্শন
শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ, মানবিক সেবা এবং যুব উন্নয়নের মাধ্যমে একটি সুশিক্ষিত, আদর্শ ও স্বাবলম্বী সমাজ গঠন।
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে ঐতিহাসিক পথচলা
Read in English Overview ➔সংগঠনের স্থায়ী রূপরেখা ও ভবিষ্যৎ দর্শন
শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ, মানবিক সেবা এবং যুব উন্নয়নের মাধ্যমে একটি সুশিক্ষিত, আদর্শ ও স্বাবলম্বী সমাজ গঠন।
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন (MFFUS) একটি সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নমূলক অরাজনৈতিক অলাভজনক সংগঠন। এটি ১৯৯২ সালের ৭ই এপ্রিল মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে এটি মাদার্শার ঐতিহ্যবাহী একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এলাকায় শিক্ষা ও মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে "মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন" ১৯৯৭ সালের ১৭ই সেপ্টেম্বর মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা চালু করে। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের চেয়ারম্যান পাড়ার জাগীর হোছেনের মায়ের (প্রকাশ জাগীরার মা) নিজ বাড়ীতে পড়ানো হতো।
পরবর্তীতে ২০০১ সালে বর্তমান স্থানে ফোরকানিয়া মাদ্রাসা স্থায়ীভাবে নির্মাণের পর "মাদার্শা ফুটন্ত ফুল ওয়াজেদীয়া ফোরকানিয়া মাদ্রাসা"র শিক্ষার্থীদের সেখানেই পাঠদান শুরু হয়। ২০০৫ সালে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন এলাকার লোকজনের সহযোগিতায় চেয়ারম্যান পাড়া জামে মসজিদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে।
উল্লেখ্য, চেয়ারম্যান পাড়া জামে মসজিদ নির্মাণে জায়গা দান করেন জনাব আসহাব মিয়া (বুলু মুন্সি)। এছাড়া এলাকার কৃষকদের সেচ কাজে সুবিধার জন্য জনাব ফজলুর রহমান মসজিদের নামে একটি গভীর নলকূপ দান করেন।
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে প্রথম ওয়াজ মাহফিল শুরু হয় ১৯৯৩ সালে। উক্ত মাহফিলসমূহে মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২০ সালের ১০ই জুলাই সংগঠনের সদস্যদের উদ্যোগে এলাকার তরুণ ও সাধারণ মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ও সবাইকে বইমুখী করতে মাদার্শা ফুটন্ত ফুল পাঠাগার নামে একটি পাঠাগারের যাত্রা শুরু হয়।
এলাকার তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অনুষ্ঠিত হয় সিনিয়র বনাম জুনিয়র ক্রিকেট সিরিজ। পরবর্তীতে ২০১৩ সালের ৩০শে মে মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন-এর মৃত্যুর পর সিনিয়র বনাম জুনিয়র টুর্নামেন্ট স্থগিত করা হয়।
ক্রীড়াক্ষেত্রে পুনরায় নবজাগরণের লক্ষ্যে সংগঠনটি ২০১৫ সাল থেকে মাদার্শা প্রিমিয়ার লিগ (MPL) নামে প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করে আসছে। উল্লেখ্য, MPL-এর প্রথম ও দ্বিতীয় আসর ফুটবল ফরম্যাটে এবং ২০১৭ সাল থেকে এটি ক্রিকেট ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ২০১৬ সাল থেকে MPL ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে।
২০১৮ সালের ২৪শে আগস্ট মাদার্শা ইউনিয়ন তথা সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী এই সংগঠনটির ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উৎসব পালিত হয়।
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠনের উদ্যোগে পরিচালিত প্রধান সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম:
অলাভজনক ও অরাজনৈতিক নীতিমালা
মাদার্শা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন (MFFUS) একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। সংগঠনের প্রতিটি মানবিক, শিক্ষামূলক, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক কর্মসূচি কোনো প্রকার জাতি, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক ভেদাভেদ ছাড়াই সর্বস্তরের জনগোষ্ঠীর কল্যাণে পরিচালিত হয়।